English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৭ ১১:৫৭

খুঁজে পাওয়া যাচ্ছে না শাকিব খানকে

নিজস্ব প্রতিবেদক
খুঁজে পাওয়া যাচ্ছে না শাকিব খানকে

মঙ্গলবার (৪ নভেম্বর) অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে শাকিব খানকে হন্যে হয়ে খুঁজছে সংবাদ কর্মীরা। কিন্তু তার খোঁজ পাচ্ছেন না কেউ। তার ব্যবহৃত সব কটি ফোনও বন্ধ। ঢাকাই সিনেমার এই সুপারস্টারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 

গতকাল কিছুক্ষণের জন্য পাওয়া গিয়েছিলো। তখন শাকিব বিভিন্ন গণমাধ্যমকে বলেছিলেন, একটি চলচ্চিত্রের শুটিং করতে গত ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে যান তিনি। সেখানে যাওয়ার আগেই তালাকনামায় সই করেন। শাকিব খান বলেন, ‘ডিভোর্স লেটার পাঠিয়েছি। তবে সেটি আজ পৌঁছেছে কি না, তা জানি না। আইনজীবীর সঙ্গে আমার এ বিষয়ে আজ কোনো কথা হয়নি। দুদিন ধরেই বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।’ এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার। এই মুহূর্তে, শিল্পী-কলাকুশলি, নির্মাতা-প্রযোজক, পরিবার-স্বজন, বন্ধু-বান্ধব কেউই তার কোনো খোঁজ জানে না। ঢালিউডে কিং খান খ্যাত এই নায়কের এভাবে লাপাত্তা হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, তিনি আসলে কোথায়? ডিভোর্সের জেরে কড়া সমালোচনা আর প্রশ্নের মুখে পড়ার ভয়ে তিনি কি গা ঢাকা দিয়েছেন? নাকি দেশ ছেড়েই ভেগেছেন? সংশ্লিষ্টদের ধারণা, অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই সবার কাছ থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। এর আগে দীর্ঘ দিনের আড়াল ভেঙ্গে বাচ্চা কোলে এক টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে অপু বিশ্বাস যখন শাকিবের সঙ্গে তার বিয়ের খবর ফাঁস করেন, তখন বিভিন্ন মহলে কিং খানকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। শেষ পর্যন্ত সন্তান আব্রাহামকে বুকে তুলে নিয়ে পরিস্থিতি সামাল দিতে হয় শাকিব খানকে। মাঝেমধ্যে সাকিব তার ছেলে আব্রাহামকে দেখতে গেলেও অপুর সঙ্গে সম্পর্কের আর উন্নতি হয়নি তার। বরং বরাবরই অপুর বিরুদ্ধে নিজের শত্রুপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের অভিযোগ করে আসছিলেন শাকিব খান। পরিস্থিতি তাই ডিভোর্সে গড়াবে বলে গুঞ্জন চলছিলো তখন থেকেই।  সম্প্রতি ছেলেকে কাজের মেয়ের জিম্মায় রেখে অপু বিশ্বাস কলকাতায় যাওয়ার পর থেকে সম্পর্কের টানাপড়েন আরো গভীর হতে থাকে। এরই ধারাবাহিকতায় নভেম্বরের শেষ সপ্তাহে অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠান শাকিব খান। ‌আর ওই ঘটনা প্রকাশ পায় ৪ ডিসেম্বর মঙ্গলবার।

ঢাকাপোস্ট/০৫ডিসেম্বর/এই