ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
আমেরিকা-কানাডায় যাচ্ছে ‘হালদা’
দেশের ছবি বিদেশের বিভিন্ন দেশ ও সিনেমা হলে মুক্তি দেয়া এখন প্রায় ডালভাত হয়ে গেছে। কদিন আগেই তো দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’ কাঁপিয়ে এসেছে ইউরোপের বিভিন্ন দেশ। চলছে এখনও। তারই ধারাবাহিকতায় এবার বিদেশ পাড়ি দিচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’। আমেরিকা, কানাডা, ওমান এবং আরব-আমিরাতের ২০টি প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ভাবে প্রদর্শনের জন্য যাচ্ছে ছবিটি। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ইনক। আগামী ৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হালদা’। একই দিনে ছবিটি মুক্তি পাচ্ছে কানাডার টরন্টো আর মিসিসাগা শহরে। ১৯ জানুয়ারি মুক্তি পাবে দেশটির এডমন্টন (প্রথমবারের মত), ক্যালগেরি এবং উইনিপেগ শহরের তিনটি প্রেক্ষাগৃহে। অন্যদিকে ৮ ডিসেম্বর আমেরিকা, কানাডা ছাড়াও ‘হালদা’মুক্তি পাচ্ছে ওমানের চারটি প্রেক্ষাগৃহে। এর পর পর্যায়ক্রমে সংযুক্ত আরব আমিরাতের ছয়টি শহরেও ছবিটি মুক্তির কথা রয়েছে। এদিকে, গত ১ ডিসেম্বর শুক্রবার সারা দেশের ৮১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ও প্রযোজিত ছবি ‘হালদা’। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন কাহিনি নিয়ে নির্মিত ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু ও রুনা খান প্রমুখ। ঢাকাপোস্ট/০৩ডিসেম্বর/আইবি
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


