English Version
আপডেট : ১ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪৯

দীপিকার জন্য দিল্লীতে উড়ে আসছেন ক্যাটরিনা, কঙ্গনা

অনলাইন ডেস্ক
দীপিকার জন্য দিল্লীতে উড়ে আসছেন ক্যাটরিনা, কঙ্গনা

বলিউডের ঐতিহাসিক ‘পদ্মাবতী’ ছবিকে ঘিরে ভারতে দিন দিন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা।

কিছুদিন আগে দেশটির হরিয়ানা রাজ্যের বিজেপি নেতা কুম্ভর সুরজপাল সিং অম্মু ঘোষণা করেছেন, ‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং নায়িকা দীপিকা পাড়ুকোনের মাথা যে কাটতে পারবে, তাকে ১০ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে।

এছাড়াও রাজস্থানের রাজপুত সংগঠন, উত্তর প্রদেশের ক্ষত্রিয় সমাজ একের পর এক হুমকি দিয়ে চলেছে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনকে।

দীপিকার এই দু:সময়ে বলিউডের তিন খান অর্থাৎ সালমান, শাহরুখ ও আমির তার পাশে দাঁড়িয়েছেন। দীপিকার নিরাপত্তার জন্য এবার ক্যাটরিনা কাইফ, শাবানা আজমি ও জয়া বচ্চনসহ আরো অনেকে দিল্লীতে উড়ে আসছেন।

‘পদ্মাবতী’র নিরাপত্তা চেয়ে ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাওয়াত, শাবানা আজমি, জয়া বচ্চন ও সিদ্বার্থ মালহোত্রা স্বাক্ষরিত একটি পত্র ভারত সরকারের বরাবর পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও ছবিটির মুক্তির বিষয়ে নির্মাতা সঞ্জয় লীলা বানসালি ও ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) চেয়ারম্যান প্রসূন জোশী সংসদীয় কমিটির সাথে গতকাল আলোচনা করেছেন।

আলোচনা শেষে জানা যায়, ‘পদ্মাবতী’ আগামী জানুয়ারীতে মুক্তি দেয়া হতে পারে। তবে কোনো জাতীয় দিবসে ছবিটি মুক্তি দেয়া যাবেনা।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ঐতিহাসিক এই ছবিতে সিংহলের রাজকন্যা পদ্মাবতীর চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, চিতোরের রাজা রতন সেনের ভুমিকায় শহিদ কাপুর ও রণবীর সিং দিল্লীর সম্রাট আলাউদ্দিন খিলজি।