English Version
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৭ ২৩:৩৪

যে শার্ট গায়ে নেট দুনিয়ায় ভাইরাল কারিনা!

অনলাইন ডেস্ক
যে শার্ট গায়ে নেট দুনিয়ায় ভাইরাল কারিনা!

কারিনা কাপুর খান।  বলিউডের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন।

পতৌদি নবাবের পুত্রবধূ এবার ১৪০০ মার্কিন ডলারের শার্ট গায়ে ঝড় তুললেন।  আর তার এ দামি শার্ট পরিহিত ছবি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।   সাধারণত ছিমছাম ক্যাজুয়্যাল পোশাকেই দেখা যায় কারিনা কাপুর খানকে।   সম্প্রতি একটি পার্টিতে গিয়েছিলেন কারিনা কাপুর। যেখানে ইটালিয়ান ফ্যাশান ব্রান্ড গুসির একটি হলুদ রঙের প্রিন্টেড রেশম শার্ট পরতে দেখা যায় নায়িকাকে।  

কারিনার এই শার্টের দাম শুনলে আপনিও হয়ত আঁতকে উঠবেন। ১৪০০ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ১৭ হাজার টাকা।

এর আগে, একবার মুম্বাই এয়ারপোর্টে হালকা আকাশি রঙের সমুদ্র সৈকতের ছবি আঁকা একটা টি-শার্ট ও হলুদ টি-শার্ট পরতে দেখা গিয়েছিল সাইফ আলী খানের স্ত্রীকে।