English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৭ ১৫:৪০

‘৫ হাজারের জন্য নিজেকে বিকিয়ে দেন আরশি খান’

অনলাইন ডেস্ক
‘৫ হাজারের জন্য নিজেকে বিকিয়ে দেন আরশি খান’

ফের বিস্ফোরক উক্তি করলেন অভিনেত্রী গেহানা বশিষ্ঠ। এবারও বিগ বস ১১-এর প্রতিযোগী আরশি খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ওই অভিনেত্রী।

তিনি বলেন, মাত্র ৫ হাজারের জন্যও বিকিয়ে যান আরশি খান। যে শহরে যখন তিনি যান, সেখানেই তাঁর বন্ধু জুটে যায় কিংবা ‘স্বামী’ জুট যায়। খবর জি নিউজের।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনই দাবি করেছেন গেহানা। তবে এই প্রথমবার নয়, এর আগেও মডেল অভিনেত্রী আরশি খানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন ওই অভিনেত্রী।

ওই সময় তিনি দাবি করেন, আরশি খানের বেশ কিছু সেক্স ভিডিও নাকি তাঁর কাছে রয়েছে। শুধু তাই নয়, আরশি নাকি ৫০ বছর বয়স্ক এক পাকিস্তানি ‘বুকি’-কেও বিয়ে করেছেন বলেও দাবি করেন ওই অভিনেত্রী। যদিও বিষয়টির ভিত্তিহীন বলেই দাবি করেছেন আরশি খান।

এদিকে সম্প্রতি আরশি খানের বাবা দাবি করেন, তাঁর মেয়ে ঠাকুরদা সম্পর্কে ক্যামেরার সামনে যে সব মন্তব্য করছেন, তা সত্যি নয়।

ঠাকুরদা-র ১৮টি বিয়ে বলেও আরশি যে দাবি করেন, তা মিথ্যে বলেও পাল্টা দাবি করেছেন তাঁর বাবা। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়।