English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৭ ০৯:৫৩

হঠাৎ সানি লিওনের শরীরে আস্ত সাপ! (ভিডিও)

অনলাইন ডেস্ক
হঠাৎ সানি লিওনের শরীরে আস্ত সাপ! (ভিডিও)

আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সানি লিওন অভিনীত সিনেমা ‘তেরা ইন্তেজার’। প্রথমবারের মতো আরবাজ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন তিনি। জোরেশোরে চলছে ছবিটির প্রচারণা। একদিন এই ছবিটির শুটিংয়ের ফাঁকে সানির উপর ছেড়ে দেয়া হয়েছিল আস্ত একটি সাপ। এরপর কী করলেন সানি লিওন?

মুম্বাইয়ে চলছিল তার শুটিং। সেখানে স্ক্রিপ্ট পড়ার সময় হঠাৎ তিনি বুঝতে পারেন তার চোখের সামনে লম্বা মতো একটা কিছু ঝুলছে। চোখ পড়তেই দেখেন একটি সাপ!

তাকানোর সঙ্গে সঙ্গে সাপটি তার গায়ে ছেড়ে দেয়া হয়। ভয়ে আঁতকে ওঠেন সানি!

তবে এক মুহূর্ত পরেই সানি টের পান সাপটি আসল নয়। তার সঙ্গে সেটে উপস্থিত সদস্যরা মজা করার জন্য ওই নকল সাপটিকে নিয়ে এসেছিলেন। একজন শুটিং সদস্যই সানির গায়ের উপর সাপটি ছেড়ে দেন। রেগে গিয়ে রীতিমতো তাড়া করেন তাদের সানি। এরপর মজার ছলেই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। দেখে নিতে পারেন সানির সেই ভয়ের প্রতিক্রিয়া :

ভিডিও-