English Version
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৭ ১৭:২০

আসছে তরুণ কন্ঠশিল্পী অপূর্ব অপুর গানের মিউজিক ভিডিও

‘পথে পরিচয়’
নিজস্ব প্রতিবেদক
আসছে তরুণ কন্ঠশিল্পী অপূর্ব অপুর গানের মিউজিক ভিডিও

আসছে তরুণ কন্ঠশিল্পী অপূর্ব অপুর গানের মিউজিক ভিডিও ‘পথে পরিচয়’। বছরান্তে 'থার্টি ফার্স্ট' ডিসেম্বর কেন্দ্র করে ভিডিওটি নির্মাণ করা হচ্ছে। গান এবং এর মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকার অদূরে রুপগঞ্জে এর চিত্রায়ণ হয়। নত্নু প্রজন্মের প্রতিশ্রুতিশীল গায়ক অপুর এই গানের সুর ও সঙ্গীতায়োজন  করেছেন রাজন সাহা। গানের কথা লিখেছেন রকিবুল হাসান মুন্না। অপূর্ব অপু এ প্রসঙ্গে বলেন, ভালো একটি কাজ হয়েছে। এখন ভিডিওটির সম্পাদনা চলছে।  এরইমধ্যে গানের প্রমোশনাল কাজ করছি। থার্টিফার্স্টে ভালো একটি গান শ্রোতাদের উপহার দেওয়ার প্রচেষ্টা নিয়ে কাজ করছি। মূল অভিনয় জুটি হিসেবে ছিলেন ইয়াশ, শাকিলা ও তাদের সাথে অসংখ্য চরিত্রাভেনেতা। ভিডিওর নির্দেশনা দিয়েছেন তালহা বিন পারভেজ সোহান। স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।