স্বামী ঋণগ্রস্ত, তাই বিবাহ-বিচ্ছেদ নোভা ফিরোজের!
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা ফিরোজ। কিছুদিন আগে সংসার ভাঙা নিয়ে শিরোনামে আসেন তিনি।বিবাহ বিচ্ছেদের কারণ মিডিয়ায় নানাভাবে এসেছে। তবে বিচ্ছেদের পেছনে আসল কারণটা উন্মোচন করলেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
সাবেক স্বামী রায়হানের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে নোভা ফিরোজ বলেন, রায়হানকে মিডিয়ায় প্রায় সবাই জানে। ও বেশ ব্যস্ত একজন নির্মাতা কিংবা ক্যামেরাম্যানও। কিন্তু ওর অনেক সমস্যা আছে। যা দিনের পর দিন আমি নিতে পারছিলাম না। ওর কাছে বলতে গেলে মিডিয়ার সবাই টাকা পায়। আপতপক্ষে আমার সেটাই মনে হয়। আমি বাইরে বের হতে পারি না। শুটিং স্পটে যেতে পারি না। ওর টাকার কথা শুনতে হয়। এছাড়া কিছু ভুলবোঝাবুঝিও হচ্ছিলো আমাদের মাঝে। আমরা দুজন মিলেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে বন্ধুত্ব ও সন্মান এখনো আছে। আমি চাই না আমার ছেলের বাবাকে কোথাও ছোট করতে। আর একটা কথা বলতে চাই, আমাদের বিচ্ছেদের পিছনে কোন তৃতীয় ব্যক্তির হাত নেই। এটা নিয়ে যেন মিডিয়া কোন কথা না বাড়ায়।
বিয়ে বিচ্ছেদের পর বর্তমান সময় প্রসঙ্গে তিনি বলেন, এখন আমি একা আছি। ছেলে সান্নিধ্যকে নিয়ে ভালো আছি। ওকে নিয়েই সারাজীবন থাকতে চাই। ওর ভবিষ্যতের জন্য অভিনয় কমিয়ে চাকড়িতে নিয়মিত হওয়ার ট্রাই করতেছি। আসলে আমার এখন সব স্বপ্ন ওকে নিয়েই।
বর্তমান ব্যস্ততা নিয়ে নোভা ফিরোজ বলেন, করপোরেট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হচ্ছি। প্রাইভেট প্রতিষ্ঠান ‘লেভেল থ্রি ক্যারিয়ারস’- এ হেড অব কমিউনিকেশন অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স পদে যোগ দিয়েছি। এরই মধ্যে অফিস থেকে সাত দিনের ট্রেনিং শেষ করে ১ নভেম্বর জয়েন্ট করলাম। এখন অফিসিয়ালি কাজ নিয়েই ব্যস্ত আছি। করপোরেট ওয়ার্ল্ডে নিজের দক্ষতা প্রমাণটা তো যুদ্ধের মতো। মিডিয়ায় তো দেখতে দেখতে এক যুগ পূর্ণ হলো। এই পথচলায় দর্শক ভক্তের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি। তাদের ভালোবাসার কারণেই আমি আজকের নোভা। এখন জীবনটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। তাই করপোরেট ওয়ার্ল্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলাম।
অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, অভিনয়ে নিয়মিত থাকবো। তবে কতদিন নিয়মিত থাকতে পারবো জানি না। এখন তো ইচ্ছে আছে। সংখ্যাটা কমিয়ে ফেলতে হবে। তাতে বরং সিলেকটিভ কাজ করতে পারবো। বর্তমানে দুটি ধারাবাহিক অরন্য আনোয়ারের ‘বন্ধু বটে’ এবং আশিক মাহমুদের ‘পাগলা হাওয়া’ তে অভিনয় করছি। এছাড়া বিটিভিতে আলভী আহমেদের মেগা ধারাবাহিক ‘দি জেনারেশনে’ অভিনয় করছি। কিছু বিজ্ঞাপন প্রচার হচ্ছে। তবে উপস্থানায় যেসব শো করছি তা করা যাবে কিনা বলা যাচ্ছে না। সবকিছু মিলিয়ে হয়েতো সমাপ্তির পথে বলা যায়।
ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলেন, সৃজনশীল মানুষরা একটু এলোমেলো স্বভাবের হয়। আমরাও এর বাইরে নই। রায়হানের অগোছালো জীবন আমি পছন্দ করতে পারছিলাম না। এসব নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিলো। আমি চাই না এটা আমার ছেলে জানুক বা দেখুক। আমার ছেলেকে আমি সুস্থ পরিবেশে বড় করতে চাই। এ কারণে আমরা আলাদা হয়েছি। তবে ছেলে আমার কাছেও থাকছে এবং তাঁর বাবার কাছে গিয়েও মাঝে মাঝে থাকছে। ছেলের ওপর কোন মানসিক চাপ সৃষ্টি করতে চাই না। আমরা আলাদা হয়েছি কারণ একে অপরের সুখ, দু:খ আর দায়িত্ব নিতে চাই না।
প্রসঙ্গত, নোভা বর্তমানে দুটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন। একটি অরণ্য আনোয়ারের ‘বন্ধু বটে’ এবং অন্যটি আশিক মাহমুদের ‘পাগলা হাওয়া’।


