English Version
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭ ১৫:৪২

জন্মদিনে কার কাছ থেকে গাড়ি উপহার পেলেন মিম!

অনলাইন ডেস্ক
জন্মদিনে কার কাছ থেকে গাড়ি উপহার পেলেন মিম!

১০ নভেম্বর পার হলো জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন। এই জন্মদিনে তিনি একটি গাড়ি উপহার পেয়েছেন। তবে কে দিলেন এমন একটি উপহার তাকে। মিমের ভক্ত-দর্শকদের মনে ইতোমধ্যেই প্রশ্নের উদয় হয়েছে। হওয়াটাই স্বাভাবিক। হয়তো অনেকেই ভাবছেন গাড়িটি মিমকে তার কোনো বয়ফ্রেন্ড দিলেন কিনা। না না এমন কিছুই ঘটেনি। বয়ফ্রেন্ড বা অন্য কেউ এই উপহারটি দেননি তাকে। মিমকে গাড়িটি উপহার দিয়েছেন তার মা ছবি সাহা ও বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা।

‘সুইট হার্ট’-এর এই অভিনেত্রী জানন, তাঁর এবারের জন্মদিনে বড় চমক হচ্ছে মা-বাবার কাছ থেকে পাওয়া এই উপহারটি।

মিম আরও জানান, পার্ল-হোয়াইট রঙের হ্যারিয়ার গাড়ি তিনি হাতে পেয়েছেন শুক্রবার দুপুরে। গাড়িটি হাতে পাওয়ার পর নতুন গাড়িতে করে তিনি গিয়েছিলেন তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে।

উল্লেখ্য, মিম ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পুরস্কার হিসেবে তাঁকে একটি নতুন গাড়ি দেওয়া হয়। মিম জানান, এত দিন এই গাড়িটিই তিনি ব্যবহার করেছেন।