English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৭ ০৪:০৯

স্বামী-মেয়েকে রেখে একাই কানাডায় সানি লিওন!

অনলাইন ডেস্ক
স্বামী-মেয়েকে রেখে একাই কানাডায় সানি লিওন!

সানি লিওনকে নিয়ে জল্পনার শেষ নেই। তিনি যেন সর্বদাই খবরের শীর্ষে। কিছু করুন বা না-ই করুন।

সানির জন্ম কানাডার অন্টারিয়োতে। পারিবারিক নাম কর্ণজিত কউর বোহরা। বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও মেয়ে নিশাকে নিয়ে তিনি থাকেন মুম্বাইয়ে। যদিও তাঁর পরিবারের অনেকেই এখনও রয়েছেন কানাডাতেই।

কাজের সূত্রেই মুম্বাইয়ে বসবাস শুরু করেন সানি লিওন। কিন্তু কয়েক দিন আগে হঠাৎই তিনি পাড়ি জমান নিজের জন্মস্থানের উদ্দেশ্যে। তাও আবার স্বামী ও মেয়েকে ভারতে রেখেই। কারণ, তাঁর বোনের বিয়ে ছিল নভেম্বরের প্রথম সপ্তাহে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, বোন জানতই না যে তিনি ঠিক সময়ে কানাডা পৌঁছে যাবেন। বোনকে ‘সারপ্রাইজ’ দেওয়ার মতলবেই তার বিয়েতে গিয়েছেন সানি।

অভিনেত্রী আরও বলেন, ছোট থেকেই তাঁর কাকা ও খুড়তুতো বোনের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল। তাই বোনের জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনটি তিনি কিছুতেই ‘মিস’ করতে চাননি।

ছোটবেলার দিনগুলি মনে করে খুবই আনন্দ করেন দুই বোন। এবং সেই সব মুহূর্তের ছবি সানি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। খবর এবেলার।

ছবিতে সানি লিওনের পরিধানে ছিল ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন পোশাকের খুব সুন্দর এক মিশেল। ফ্যাশন ডিজাইনার অর্চনা কোচরের সৃষ্টিতে অভিনেত্রীকে আরও সুন্দর লাগছিল।

দুঃখ একটাই, বোনের বিয়েতে একাই যেতে হয়েছে সানিকে। মেয়ে নিশার দেখভালের জন্য, স্বামী ড্যানিয়েল মুম্বাইয়েই রয়েছেন।