English Version
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৭ ১১:৩১

শিনা চৌহানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'রাবিশ'

অনলাইন ডেস্ক
শিনা চৌহানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'রাবিশ'

নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান। জন সচেতনামূলক এই স্বল্পদৈর্ঘ্যটি নাম ‘রাবিশ’ ।

  স্বল্পদৈর্ঘ্যটি সাগর পাড়ের ময়লা আবর্জনা পরিস্কারের ব্যাপারে সচেতনতার তৈরির গল্প নিয়ে তৈরি করা হয়েছে। ‘রাবিশ’ প্রযোজনা করছে হুমারা মুভি। রাবিশ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন ফ্রেজার স্কট। মুম্বাইয়ের ভারসোভা সমুদ্রসৈকত এলাকায় শুটিং শেষ হয়েছে চলতি মাসেই। পাঁচ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটি শিগগির প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আফরোজ শাহকে। যিনি মুম্বাইয়ের ভারসোবা বিচ পরিস্কারের কাজে নেমেছিলেন। স্বচ্ছতার এই অভিযানকেই সম্মান জানিয়ে জাতিসংঘের শীর্ষ পরিবেশ সম্মান আর্থ অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

মিস কলকাতা খ্যাত শিনা চৌহান বাংলাদেশেও বেশ জনপ্রিয়।

এদেশে পিঁপড়াবিদ্যা ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের উপস্থাপনাও করে গেলেন।