English Version
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৭ ১৮:০৭

ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয় করছেন ফেরদৌস

অনলাইন ডেস্ক
ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয় করছেন ফেরদৌস

ফেরদৌস এবার ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘ইন পারসু অব লাভ’ নামে একটি চলচ্চিত্রে সে অভিনয় করছেন। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস।

এই চলচ্চিত্রটিতে ফেরদৌসের সঙ্গে অভিনয় করবেন হলিউডের উঠতি অভিনেত্রী সেলিন বেরান।

আগামীকাল ২৬ অক্টোবর থেকে লন্ডনে শুটিংয়ে অংশ নেবেন ফেরদৌস-সেলিন জুটি। ছবিটি প্রযোজনা ও পরিচালনা করছেন ব্রিটেন প্রবাসী দুই বাংলাদেশি সাজ্জাদ পারভেজ ও জিএম ফারুখ। প্রাথমিকভাবে ইংল্যান্ডেই এটি মুক্তি দেওয়া হবে। ছবিতে আরো অভিনয় করেছেন স্বাধীন খসরু, হিরন বেগ।