English Version
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৭ ১৭:২২

অন্যরকম একটি ছবির প্রস্তুতিতে সোনম-কারিনারা !

অনলাইন ডেস্ক
অন্যরকম একটি ছবির প্রস্তুতিতে সোনম-কারিনারা !

বলিউডের এক নাইকা আরেক নাইকার ছায়াও মাড়াতে চান না। প্রচলিত এই কথাকে বুড়ো আঙুল দেখিয়েছে বলিউডের এই নাইকারা। চার নায়িকা মিলেই সিনেমা করছেন তারা।

তাদের এই সিনেমাটিতে নায়ক নেই। সিনেমাতে তারাই নায়ক। এরা হলেন সোনম কাপুর, কারিনা কাপুর, সোয়ারা ভাস্কর ও শিখা তালসানিয়া। ছবির নাম ‘ভিরে দি কী ওয়েডিং’। বিয়েতে চার বন্ধুর যোগ দেয়া নিয়েই এগিয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার গল্প।

গতকাল মঙ্গলবার ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে বিয়ের জন্য সোনালী, কমলা, হলুদ রঙের জমকালো গহনা, পোশাকে সাজতে দেখা গেছে চার অভিনেত্রীকে। কেউ জুতা পরছেন, কেউ শাড়ি ভাঁজ করছেন, কেউ জামা ঠিক করছেন।

‘ভিরে দি কী ওয়েডিং’ ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ। প্রযোজক সোনমের বড় বোন রিহা। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।