English Version
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৭ ১৯:৫২

হঠাৎ ডাক্তারের চেম্বারে আনুশকা-কোহলি?

অনলাইন ডেস্ক
হঠাৎ ডাক্তারের চেম্বারে আনুশকা-কোহলি?

বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তাঁরা ঠিক করেছেন তাদের বিয়ের তারিখ। এরই মাঝে এমন কি হল যে তাদের ছুটতে হল ডাক্তারের চেম্বারে? এমনকি সেখানে গিয়ে তাঁরা ছবিও দিয়েছেন একসঙ্গে। আর এই ছবি দেওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে নানা গুঞ্জন। কেন তাঁরা ডাক্তারের চেম্বারে, তাহলে কি কোনও সুখবর শোনাতে চলেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

তবে ডাক্তারের চেম্বারের অন্দর মহলের কাহিনী টা অন্য।তাঁরা গেছিলেন আকুপাংচার স্পেশালিষ্টের কাছে। এই ডাক্তারের কথা তাদের জানিয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন। আর এজন্যই হবু বর’কে সঙ্গে নিয়ে স্পেশালিষ্টের সঙ্গে দেখাটা সেরেই ফেললেন আনুশকা। এসুযোগে স্পেশালিষ্টও তাদের একসঙ্গে পেয়ে ছবি তোলার লোভ সামলাতে না পেরে ক্যমেরা বন্দি করেই ফেললেন মুহূর্তটাকে।