ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
‘দর্শক অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে’
মাসে বিশ্বখ্যাত গোল্ড ও ডায়মন্ড বিক্রয়কারী প্রতিষ্ঠান মালাবারের আমন্ত্রণে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আরব উপদ্বীপের দেশ ওমান গিয়েছিলেন। সেখানে মাসকাটে তিনটি রোড শোতে অংশ নেন তিনি। ফিরেছেন গত সপ্তাহে। তার সঙ্গে কথা বলেছেন তুহিন খান নিহাল।
দেশে ফিরেছেন কবে। রোড শোর অভিজ্ঞতা কেমন ছিল?
গত ১৮ অক্টোবর দেশে ফিরেছি। অভিজ্ঞতার কথা বলতে গেলে সময়টা আসলেই অন্যরকম ছিল। কারণ আমাকে দেখার জন্য অসংখ্য মানুষ এসেছিল। লাইন ধরে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। আমার নাম ধরে ধরে যেভাবে লোকজন চিৎকার করে ডেকেছিল, তা আমাকে বেশ মুগ্ধ করেছে।
আপনার অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ মুক্তি পেয়েছে। ছবিটি দেখতে কবে হলে যাচ্ছেন?
এখনো কোনো প্ল্যান করিনি, আশা করছি খুব দ্রুতই যাব। মনে হয় ‘দুলাভাই জিন্দাবাদ’ দর্শকদের ভালো লাগবে। আমি আমার চরিত্রটি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
‘আমি নেতা হব’ ছবিটি এখন কোন পর্যায়ে আছে?
ছবিটির কাজ প্রায় শেষের দিকে। শুধু গানের দৃশ্যের শুটিং বাকি। ছবিটি একদম ভিন্ন রকমের গল্প নিয়ে তৈরি হচ্ছে।
এই ছবিতে আপনার অবস্থান সম্পর্কে জানতে চাই-
এই ছবিতে আমি মডার্ন যাত্রা দলে কাজ করা একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি। সেখানে এক পর্যায়ে নায়কের সঙ্গে আমার পরিচয় হয়। এর বেশি আর কিছু বলব না। দর্শকদের জন্য সারপ্রাইজ থাক।
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
ভাইয়া অনেক ফ্রেন্ডলি। তিনি যখন শর্টে আসেন অথবা কাজ করি একসঙ্গে বলতে গেলে খুব মজার সঙ্গে কাজ করি। ঠিক আট বছর আগেও যখন নতুন ছিলাম তখনও অনেক হেল্প করেছেন। মোট কথা ভাইয়া সেটে থাকলে অনেক মজা হয়।
আট বছর পর এই জুটিকে দর্শক কিভাবে দেখবে?
আমাদের এই জুটি কেমন করবে তা দেখার জন্য দর্শক অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। অনেক দিন যেহেতু কাজের সুযোগ হয়নি। আশা করছি ভালো কিছু দেখবে দর্শক।
আপনার তো শাকিব খানের সঙ্গে আরেকটি ছবি করার কথা রয়েছে?
হ্যাঁ, ‘মামলা হামলা ঝামেলা’ নামে একটি ছবি করব। অনেক ধরনের ঝামেলা নিয়েই এই ছবিটির গল্প। এখানে আমাকে দেখা যাবে একজন এনজিওকর্মীর চরিত্রে। গল্পে দেখা যাবে অনেক মামলা হামলা ঝামেলা। প্রতিটি মুহূর্তই কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকবে।
বর্তমানে চলচ্চিত্রের অবস্থা আপনার কেমন মনে হয়?
ফিল্মের এখনকার অবস্থা অনেক ভালো। তবে নিয়মিত ছবি করছে এমন প্রযোজনা প্রতিষ্ঠান কমে গেছে। সেদিক থেকে বলতে হয় যৌথ প্রযোজনার ছবিগুলো ভালো হচ্ছে। এ দেশেরও কয়েকটি ছবি ভালো হয়েছে, তবে তা সংখ্যায় নগণ্য। আমাদের দেশের দর্শকের রুচি পরিবর্তন হয়েছে। ২০ বছর আগে যে ছবিটি হয়েছে এমন গল্প দাঁড় করিয়ে ছবি বানানো হলে দর্শক তা গ্রহণ করবে না। কারণ সবাই ভালো ছবি চায়, ভালো গল্পের ছবি চায়।
চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কী করা দরকার বলে মনে করেন?
ভালো ছবি নির্মাণ করতে হবে। যার সফলতায় প্রযোজক আসবে ছবিতে লগ্নি করতে। আর হলের অবস্থা অবশ্যই ভালো করতে হবে। সিনেপ্লেক্স ছাড়া ফ্যামিলি নিয়ে ছবি দেখার তেমন ব্যবস্থা নেই। যে কারণে অনেকেই হলে যায় না। আর এসব আমাদের কারোরই একার দ্বারা সম্ভব নয়। সবাইকে একসঙ্গে কাজ করলে এসব সমস্যা সমাধান করা সম্ভব।
পিডিএসও/তাজ
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


