English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০১৭ ২৩:৫৮

নতুন কারো ভালোবাসায় সিক্ত সানি লিওন

অনলাইন ডেস্ক
নতুন কারো ভালোবাসায় সিক্ত সানি লিওন

তবে সেটা কোনো প্রাণী কিংবা মানুষের ভালোবাসা নয়।  বিষয়টি হল সানি লিওনের নতুন গাড়ি।  ইন্ডাস্ট্রির সকলেই জানেন গাড়ির প্রতি সানির ভালোবাসার কথা।  বিলাসবহুল মাসেরাতি একটি গাড়ি কিনেছেন তিনি।  স্বামী ড্যানিয়েল ওয়েবার কয়েক বছর আগে একই ব্র্যান্ডের গাড়ি সানিকে উপহার দিয়েছিলেন।  এবারও ঠিক একই ব্যান্ডের গাড়ি থাকবে তাদের গ্যারেজে।  সানি গিবলি মডেলের নতুন এই গাড়িটি কিনেছেন মার্কিন মুলুকে।  যার মূল্য ভারতীয় মুদ্রায় ৫২ লক্ষ রূপি থেকে শুরু।  তবে ভারতে দেড় কোটি থেকে এই মডেলের গাড়ির দাম শুরু। 

সিম্প্রতি সানি তার নতুন এই গাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।  সেখানে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে মন্তব্যও করেছেন প্রিয় এই অভিনেত্রীকে।