English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০১৭ ১৬:২৭

রসুলপুরের আসমানী ঢাকায়

অনলাইন ডেস্ক
রসুলপুরের আসমানী ঢাকায়

আজ বুধবার রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে এম শাখাওয়াত হোসেন পরিচালিত ‘আসমানী’ নামের সিনেমার শেষ লটের শুটিং হচ্ছে। এ সিনেমায় আসমানী চরিত্রে অভিনয় করছেন সুস্মি।

ছবিটি নায়ক হিসেবে রয়েছেন বাপ্পী চৌধুরী। ছবির গল্পে দেখা যাবে, আসমানী ও বাপ্পি একসঙ্গে বেড়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠে। বাপ্পী মনের অজান্তে আসমানীকে ভালোবেসে ফেলেন। এক সময় আসমানী চলে আসেন ঢাকায়। বাপ্পী আসমানীকে খুঁজতে ঢাকায় আসলেও তাকে খুঁজে পান না। এভাবেই বাপ্পী জানতে পারে আসমানী রসুলপুর গ্রামে গিয়েছে। এরপর বাপ্পি সেখানে ছুটে যান।

আজ শেষ দিনের শুটিং হচ্ছে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে।

সুন্দর গল্পের ছবি দর্শকেরা পেতে যাচ্ছেন বলে মন্তব্য অভিনেতা বাপ্পীর। এর আগে রসুলপুর চরে ‘আসমানী’ সিনেমার শুটিং করা হয়।