English Version
আপডেট : ১০ অক্টোবর, ২০১৭ ১৫:৪২

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই সংসার থেকে সরে দাঁড়িয়েছিঃ নোভা

অনলাইন ডেস্ক
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই সংসার থেকে সরে দাঁড়িয়েছিঃ নোভা

নামধন্য নাট্যপরিচালক, চিত্রগ্রাহক ও নাট্যকার রায়হান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে মডেল, অভিনয়শিল্পী ও উপস্থাপক নোভার। পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হয়েছেন। গত ২৬ আগস্ট ঢাকা জজকোর্ট কাজী অফিসে তালাকনামায় স্বাক্ষর করেছেন তারা। ব্যাপারটা শুধু নিজেদের গণ্ডিতে রাখতে চাইলেও ৪৩ দিনের মাথায় ঠিকই তা ফাঁস হয়েছে।

এ প্রসঙ্গে নোভা বলেন, ‘শখ করে কখনও সংসারে বিচ্ছেদ হয় না। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই সংসার থেকে সরে দাঁড়িয়েছি। আমরা দু’জনেই মিডিয়াতে কাজ করি। যতদূর জানি সৃজনশীল মানুষরা একটু এলোমেলো স্বভাবের হয়। আমরাও এর বাইরে নই। তবে রায়হানের অধিক অগোছালো ও দায়িত্বজ্ঞানহীন জীবন আমি পছন্দ করতে পারছিলাম না। আমার ও রায়হানের মধ্যে এসব নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। আমি চাইছিলাম না এটা নিয়ে আমার ছেলের মধ্যে কোনো প্রভাব পড়ুক। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। ছেলেকে আমি সুস্থ পরিবেশে বড় করতে চাই।’

তিনি আরো বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করে বলি, আমাদের সংসার ভাঙার পেছনে তৃতীয় কারও হাত নেই। আমরা দু’জন মিলেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে বন্ধুত্ব ও সন্মান এখনও আছে। আমি চাই না আমার ছেলের বাবাকে কোথাও ছোট করবে। যারা এসব বলছেন তাদের কাছে অনুরোধ থাকবে, বিষয়টি নিয়ে নোংরামি করবেন না।’