English Version
আপডেট : ১০ অক্টোবর, ২০১৭ ১৩:৫০

সালমান খানের বিরুদ্ধে এফআইআর জারি

অনলাইন ডেস্ক
সালমান খানের বিরুদ্ধে এফআইআর জারি

বরাবরই 'বিগ বস' রিয়্যালিটি শো জনপ্রিয়তার শীর্ষে তা আলাদা করে বলার কিছু নেই। শুরু কবে হবে, কে কে আছে, কি থাকবে নতুনত্ব তা নিয়ে বহু জল ঘোলা হতে দেখা গেছে। আর এবার তো একেবারে বিগ বসের চেয়ার নিয়ে টানাটানি।

প্রতিযোগীদের মধ্যে ঝগড়ার কারণেই বিগ বসের টিআরপি ছিল আকাশছোঁয়া। তবে এবার হলো এক অভিনব কাণ্ড। সালমান খানের বিরুদ্ধে জারি হলো এফআইআর।

বিগ বসের ঘর থেকে সদ্য বিদায় নিয়েছে প্রতিযোগী জুবেইর খান। কম ভোটের কারণে এই প্রতিযোগিতা থেকে বাদ পড়েন তিনি। আর সেই দুঃখ হয় একেবারেই মেনে নিতে পারেনি জুবেইর। সেই কারণেই অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি করতে হয় জুবেইরকে।

সালমান নাকি তাকে বলেছেন কাজ করতে দেবে না এখানে, এমনকি মেরে ফেলারও হুমকি দিয়েছেন এমনটাই দাবি জুবেইরের।

আর এই অভিযোগের ভিত্তিতেই সালমানের বিরুদ্ধে জারি করা হয় এফআইআর।  সূত্র : কলকাতা টোয়েন্টিফোর