English Version
আপডেট : ৮ অক্টোবর, ২০১৭ ১০:২৮

ঘনিষ্ঠ দৃশ্যে কারিনা!

অনলাইন ডেস্ক
ঘনিষ্ঠ দৃশ্যে কারিনা!

ঘনিষ্ঠ হলেন কারিনা কাপুর খান। কিন্তু সাইফ নয়, অন্য কোনও পুরুষের সঙ্গে! না, এতে কোনও গসিপের গন্ধ নেই। কারণ এ ছবি রিয়েল লাইফের নয়, রিল লাইফের।

মা হওয়ার পর করিনার প্রথম ছবি ‘ভিরে দি ওয়েডিং’। ২০১৮-এ মুক্তি পাবে সে ছবি। ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে অপেক্ষা শুরু হয়েছে। সেই সিনেমার শুটিংয়ের এই ছবিটি লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কারিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অভিনেতা সুমিত। এই ছবি আপাতত ভাইরাল। করিনার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে সোনম কাপুরকেও।  

কেরিয়ার তো রয়েইছে। তার পাশাপাশি তৈমুরকে নিয়েও ব্যস্ত কারিনা। সম্প্রতি সাইফ জানিয়েছেন, তৈমুরকে আর কয়েক বছর পর বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে চান তিনি। আর এতে মত রয়েছে করিনারও।