English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০১৭ ১৭:০৮

আবারো অপূর্বের ‘ব্রেকআপ’

অনলাইন ডেস্ক
আবারো অপূর্বের ‘ব্রেকআপ’

নিজের উপর খোব প্রকাশ করেন বর্ন। এ অবস্থায় প্রতিদিনই একটা করে চিরকুট লিখে রুমের এক এক জায়গায় জুলিয়ে রাখে তিনি। দিন গুলো এভাবেই কাটে তার। অবশেষে বন্ধুর পরামর্শে নতুন ফ্রেন্ড বানানোর সিদ্ধান্ত নেয় বর্ণ। আবারো চিরকুট লিখতে শুরু করে তিনি। সেগুলো আকাশে উড়ানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা মতে একটা চিরকুট লিখে কিছু উড়ন্ত বেলুনে আকাশে উড়িয়ে দেন বর্ন। কিছু দিন পর সেই চিঠির উত্তর আসতে থাকে তার ঠিকানায়।

বর্ন তার নতুন বন্ধুর সঙ্গে বেশ মজা করেই কথা বলতে থাকেন। ধীরে ধীরে কিছু সমাধানও খুঁজে পান চিঠি বন্ধুর কাছ থেকে। ভাল লাগে বিষয়টা বর্ণের। কিন্তু সে জানেনা তার চিঠি বন্ধুটিকে? কার সাথেইবা কথা বলছেন, সেকি মেয়ে নাকি ছেলে?

এমন আরো অনেক ভাবনায় বর্নর মনে বাসা বাঁধে। এরপর বর্ণ একদিন চিঠি বন্ধুটিতকে দেখা করতে বলেন। কিন্তু তার এ প্রস্তাবে প্রথমে রাজি না হলেও এক সময় বর্নর সাথে দেখা করতে রাজি হন চিঠি বন্ধুটি। বর্নর সাথে দেখা করতে আসেন মায়া। মায়াকে আগের থেকেই চিনতেন বর্ন।-এমনই একটি গল্পে নির্মিত হয়েছে  ‘ব্রেকআপ-৩’। বর্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। আর মায়া চরিত্রে অভিনয় করেছেন শখ। নাটকটি নির্মাণ করেছেন মোঃ মেহেদী হাসান জনি।

‘ব্রেকআপ-১’ ও  ‘ব্রেকআপ-২’নাটকের ব্যাপক জনপ্রিয়তার পর সম্প্রতি ‘ব্রেকআপ-৩’ নামে এই নাটকটির সিক্যুয়েল নির্মাণ করা হয়। নাটকটিতে অভিনয় করেছেন  অপূর্ব, শখ ও মৌসুমি হামিদ।

নাটকটি সম্পর্কে নির্মাতা জানান, ‘আমার অনেক ভালোলাগার একটি কাজ  ‘ব্রেকআপ-৩’ । ‘ব্রেকআপ-১’ নাটকটি প্রচার হওয়ার পর থেকে এতো সাড়া পাচ্ছিলাম যে তা বলে বুঝাতে পারবনা। দর্শকদের আগ্রহ আর ভালোবাসার কারনে পর পর দুইবার ‘ব্রেকআপ’ এর সিক্যুয়েল নির্মাণ করি। আশা করি এইবারও দর্শকরা নিরাশ হবেননা ’