English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০১৭ ১২:৪০

‘শাহিদের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে’

অনলাইন ডেস্ক
‘শাহিদের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে’

ভেজায় চটেছেন বিতর্কিত মডেল আরশি খান। পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গসিপ শুরু হয় সংবাদমাধ্যমে। প্রথম থেকেই আরশি খান কোনও রকম সমালোচনাকে পাত্তা দেননি। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে অত্যন্ত খোলামেলা ছবি পোস্ট করেছেন নিয়মিত এবং সেখানে যে ধরনের মন্তব্য আশা করা যায় সেই ধরনের মন্তব্যই এসেছে।

সেগুলি নিয়ে বিচলিত হওয়া তো দূরের কথা, উলটো আক্রমণাত্মক হয়েছেন। শাহিদের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয় নিয়ে আরশির সবচেয়ে উল্লেখযোগ্য মন্তব্য ছিল এটাই, ‘‘হ্যাঁ, শাহিদের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। কারও সঙ্গে এই জাতীয় সম্পর্কের আগে কি ভারতীয় সংবাদমাধ্যমের থেকে অনুমতি নিতে হবে? এটা আমার ব্যক্তিগত জীবন। আমার কাছে এটাই ভালবাসা।’’

আরশির অফিসিয়াল টুইটার থেকে এই টুইটের পরে তাঁকে একহাত নেয় টুইটার ইউজারদের একটি বিরাট অংশ। আবার এই আরশিই রাধে মা-র সেক্স র‌্যাকেট সম্পর্কে তথ্য দিয়েছেন। সম্প্রতি বিগ বস হাউসে পা দিতেই তাঁর বায়ো ডেটা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে আবার। শাহিদের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও উঠছে নতুন করে।

কোনও প্রতিযোগীর জীবনে বিতর্কিত কিছু ঘটে থাকলে, সেই নিয়ে তো কাটাছেঁড়া হবেই এই রিয়্যালিটি শো-তে। সেই নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই আরশির। কিন্তু তাঁর যা মেজাজ, বিগ বস হাউসে ক’দিন টিকতে পারেন সেটাই এখন দেখার।