English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০১৭ ১২:৩১

কেন কাঁদলেন আলিয়া?

অনলাইন ডেস্ক
কেন কাঁদলেন আলিয়া?

একটি অনুষ্ঠানে স্টেজে দাঁড়িয়ে ছিলেন আলিয়া ভাট। পাশেই ছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। এসময়েই শুরু হলো ভারতের জাতীয় সংগীত। উপস্থিত সবাই দাঁড়িয়ে গেলেন। এসময়েই হঠাৎ করে চোখের পানি ধরে রাখতে পারলেন না আলিয়া।

আলিয়া কেঁদে ফেলেছিলেন কারণ স্টেজে জাতীয় সংগীত পরিবেশন করছিল বাক প্রতিবন্ধী শিশু। তারা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে জাতীয় সংগীত গাইছিল। তাদের পরিবেশনা দেখে আলিয়া চোখের পানি আটকাতে পারেননি। তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। একটি প্রাইভেট চ্যানেল আয়োজিত এই অনুষ্ঠানটি মুম্বাইতে হয়েছে। পরিচ্ছন্নতা ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বলিউডের বেশ কয়েকজন তারকা অংশগ্রহণ করেছেন।

আলিয়া বর্তমানে ব্যস্ত আছেন মেঘনা গুলজারের ছবি ‘রাজি’র কাজ নিয়ে। ছবিটির বেশ কিছু অংশের শুটিং করতে হয়েছে পাঞ্জাব ও কাশ্মীরে। এছাড়াও আলিয়ার হাতে আছে অয়ন মূখার্জির ‘ড্রাগন।’ ‘রাজি’ ছবির শুটিং শেষ করেই আলিয়া ‘ড্রাগন’ ছবির শুটিং শুরু করবেন। এই ছবিতে তার বিপরীতে আছেন রণবীর কাপুর।