English Version
আপডেট : ৩ অক্টোবর, ২০১৭ ১৮:২৬

‘চুমু দিয়ে জড়িয়ে ধরার ছবি, কাবিনের ছবি বের হওয়ার পরও বলে আমি ভার্জিন’

অনলাইন ডেস্ক
‘চুমু দিয়ে জড়িয়ে ধরার ছবি, কাবিনের ছবি বের হওয়ার পরও বলে আমি ভার্জিন’

আর ইতোমধ্যেই এভ্রিলের এই আচরণে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশি সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। আর বিচারক হিসেবে যারা ছিলেন তারাও অনেক স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত মিডিয়া ব্যক্তিত্ব্য ছিলেন। কিন্তু তাদের রায়ের তোয়াক্কা না করেই এভ্রিলকে বিজয়ী করা হয়। তরুণ মেধাবী অভিনেতা সালমান মুক্তাদির ইতোমধ্যেই ফেসবুক লাইভে এসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ও এভ্রিল সম্পর্কে নানা অসংগতি তুলে ধরেন। যা এখন ভাইরাল। তার দেওয়া সেই ভিডিওটি প্রায় তিন লক্ষ মানুষ দেখেছেন। এবার এভ্রিলের এই মিথ্যার আশ্রয় নেওয়াতে ক্ষুব্ধ হয়ে কড়া জবাব দিয়েছেন বর্তমানে মালয়েশিয়ায় থাকা লাক্স তারকা ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। প্রিয়.কম এর পাঠকের জন্য তা হুবহু প্রকাশ করা হলো।

বা থেকে বরের সঙ্গে আমেনা, তাদের বিয়ের কাবিন নামা ও বর্তমানে তিনি সেরা সুন্দরীর মুকুট বিজয়ী এভ্রিল। ছবি: সংগৃহীত। তিনি বলেন, ‘যা দেখলাম গ্রামের মেয়ে গুলাই বেশি স্মার্ট। আগে দুই-তিনটা বিয়ে করে কী সুন্দর মুখের উপর বলে দেয় আমি বিয়ে করি নাই। কাবিন, ভিডিও, ছবি থাকার পরও একবার মনে হয় না, সব কিছু সবাই জেনে যাবে একদিন। জেনে যাওয়ার পরও দেখি খুব আত্মবিশ্বাস নিয়ে বলে আসে এসব মিথ্যা! অনেক হাসি পেল। অবশ্য এদের দোষ দিয়ে লাভ কী? আমাদের দেশের নায়িকারাই তো এদের আইডল। বিয়ের ছবি, বাসরের ছবি, চুমু দিয়ে জড়িয়ে ধরার ছবি, কাবিনের ছবি বের হওয়ার পরও বলে আমি ভার্জিন। এমনকি নামও জরিনা থেকে হয়ে যায় জ্যাকলিন। বোরকা থেকে বিকিনি। আমারাই দেখি অনেক পিছিয়ে আছি। একটা বিয়ে করারও দুর্ভাগ্য হলো না। নাম বদলে ফেলা তো অনেক দূরের কথা।’

উল্ল্যখ্য, লাক্স তারকা ফারিয়া শাহরিন বর্তমাানে পড়াশুনার জন্য মালয়েশিয়াতে অবস্থান করছেন। গেল বছর কিছুদনের জন্য দেশে ফিরে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছিলেন। তারপর আবারও অভিনয় ছেড়ে ফিরে যান পড়াশোনার জন্য মালয়েশিয়াতে তবে পড়াশোনা শেষ করে আবারও দেশে ফিরে ভালো গল্পে ও নির্মাতার হাত ধরে ফিরবেন অভিনয়ে। এমনটাই প্রত্যাশা করেন তার ভক্তরা।