English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৭ ১৭:২৪

আনুষ্ঠানিক ভাবে ‘চলচ্চিত্র ফোরাম’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
আনুষ্ঠানিক ভাবে ‘চলচ্চিত্র ফোরাম’র যাত্রা শুরু

আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল ‘চলচ্চিত্র ফোরাম’। সোমবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও পরিচালক কাজী হায়াৎকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

বিভিন্ন কারণে চিত্র নায়ক শাকিব খানকে বয়কট। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা। পরিচালক গাজী মাহবুব, নৃত্য পরিচালক জাকির ও অভিনেতা কমল পাটেকারের সদস্যপদ বাতিলসহ কয়েকজনকে নোটিশ পাঠায় সংশ্লিষ্ট সংগঠন। এসব কারণে চলচ্চিত্রাঙ্গন এখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

চলচ্চিত্র ফোরামের অন্যান্যরা হলেন, প্রযোজক মোহাম্মদ হোসেন (সহ-সভাপতি), ড্যানি সিডাক (সহ-সভাপতি), নাদের চৌধুরী (সহ-সভাপতি), কামাল মো. কিবরীয়া লিপু (যুগ্ম সাধারণ সম্পাদক), এমবি ইকবাল (সাংগঠনিক সম্পাদক), চিত্রনায়িকা মৌসুমী (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), কমল পাটেকর (কোষাধ্যক্ষ), ওমর সানি, শাকিব খান, অমিত হাসান, কাজী মারুফ, বুবলি, বিদ্যা সিনহা মিম, ববি (কার্যনিবাহী সদস্য)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তেব্যে বলেন, যারা এই চলচ্চিত্র ফোরাম সংগঠনের সাথে রয়েছেন সবাই চলচ্চিত্রের জন্য কাজ করবেন আশা করি। সবাই একত্রে হয়ে কাজ করবেন। আপনাদের কাছ থেকে যেন অন্যরা শিখতে পারে সেই ভাবে কাজ করবেন। আর সেই বিগত দিনের সোনালী চলচ্চিত্রকে ফিরিয়ে আনতে পারি সেই ভাবে কাজ করতে পারি। আপনাদের ভালো কাজ করতে হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাকিব খান, কাজী হায়াত, সুবর্ণা মুস্তাফা, মেহের আফরোজ শাওন, ওমর সানি, সৌদ, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।