English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৭ ০৯:০২

বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন : ডিপজল কন্যা অলিজা

অনলাইন ডেস্ক
বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন : ডিপজল কন্যা অলিজা

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি বাসায় ফিরছেন বলে জানালেন তার মেয়ে অলিজা মনোয়ার।

মেয়ে অলিজা মনোয়ার বলেন, বাবা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাসাতেও ফিরেছেন। এখন তিনি বিশ্রামে আছেন। আর তিন সপ্তাহ পরে বাবার হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে। এ সময়টাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

১৯ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় ডিপজলকে। পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। পরে ২৫ সেপ্টেম্বর খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টে রিং পড়ানো হয়েছে। হাসপাতালে তার সঙ্গে আছেন কন্যা অলিজা মনোয়ার ও স্ত্রী জবা।