English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৩৯

ক্রিকেটের প্রেমে ঈশিকা

অনলাইন ডেস্ক
ক্রিকেটের প্রেমে ঈশিকা

আলাদা রকম ভালো লাগা থেকেই ক্রিকেটের সাথে যুক্ত ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান। তাই ২০১৪ সালে বাংলাদেশ-ভারত ম্যাচে জিটিভির ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি। এরপর ক্রিকেট নির্ভর আরও ৭-৮টি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে পাওয়া গেছে তাকে। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে মাছরাঙা টেলিভিশনের ‘পাওয়ার প্লে’ও উপস্থাপনা করেন তিনি। একই চ্যানেলের মাধ্যমে আবারও ক্রিকেটের আঙিনায় ফেরা হচ্ছে তার।

দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ। দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এ উপলক্ষে থাকছে খেলার বিভিন্ন দিক নিয়ে বিশে­ষণধর্মী অনুষ্ঠান ‘পাওয়ার প্লে’। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ আয়োজন উপস্থাপনা করবেন ঈশিকা খান। বুধবার (২৭ সেপ্টেম্বর) খবরটি জানিয়েছেন তিনি।

ঈশিকা জানালেন, ‘পাওয়ার প্লে’তে অতিথি হিসেবে থাকবেন ক্রিকেট বিশে­ষকরা। টেস্ট ম্যাচগুলোতে বাংলাদেশ সময় বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি স¤প্রচার করা হবে অনুষ্ঠানটি। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলোতে এটি থাকবে খেলা শুর“র আগে ও খেলার মধ্যবিরতিতে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ২টায় প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুর“ হবে ৬ অক্টোবর একই সময়ে। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ অক্টোবর দুপুর ২টা থেকে। টি- টোয়েন্টি ম্যাচ দু’টি থাকছে ২৬ ও ২৯ অক্টোবর।

এদিকে ঈশিকা এখন দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এনটিভির ‘পোস্ট গ্র্যাজুয়েট’ ও অনন্য ইমনের একটি ধারাবাহিক। মাঝে মা হওয়ার কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি।