English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৪২

ছেলেকে নিয়ে অপু এখন শাকিবের বাসায়

অনলাইন ডেস্ক
ছেলেকে নিয়ে অপু এখন শাকিবের বাসায়

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন আজ ২৭ সেপ্টেম্বর(বুধবার)। দিনটিকে উদযাপন করতে গুলশানে একটি অনুষ্ঠান আয়োজন করেছেন অপু। তবে অনুষ্ঠানে শাকিব উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত নয়।

এদিকে বুধবার দুপুরে শাকিবের আত্মীয় মনির রাজধানীর নিকেতনে অপুর বাসা থেকে জয়কে শাকিবের গুলশানের বাসায় নিয়ে যান। সেখানেই ছেলেকে জন্মদিনে উপহার তুলে দেন শাকিব।   অপু বিশ্বাস বুধবার বিকেল পৌনে ৪টায় জানালেন, আমি এখন গুলশানে যাচ্ছি। সেখানে আমার শাশুড়িকে সালাম করবো। তারপর জয়কে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যাবো।

সন্ধ্যায় জয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাকিব উপস্থিত থাকবেন কিনা? এমন প্রশ্নে অপু বলেন, এটা সবার জন্য সারপ্রাইজ থাকুক। এদিকে ছেলের জন্য উপহার হিসেবে সোনার মুকুট বানিয়েছেন অপু। অন্যদিকে শাকিব দুপুরে তার ছেলেকে সোনার চেইন উপহার দিয়েছেন বলে জানা গেছে। শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। বিয়ে ও সন্তানের খবর গোপন থাকার পর গত ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু।