English Version
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৩৮

রুক্মিণীর প্রতি হেল্পফুল কোয়েল [ভিডিও]

অনলাইন ডেস্ক
রুক্মিণীর প্রতি হেল্পফুল কোয়েল [ভিডিও]

চ্যাম্প ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় পা রেখেছিলেন রুক্মিণী মৈত্র। এই ছবিতেই সবার নজর কেড়েছিলেন তিনি। শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় ছবি ককপিট।

ককপিটে দেব-রুক্মিণী জুটির সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক। ফলে দেব-কোয়েল জুটির পারফরম্যান্সও দেখবেন দর্শক।

কোয়েলকে নিয়ে কি কম্পিটিশন রয়েছে? অন্ডাল বিমানবন্দরে ককপিট-এর মিউজিক লঞ্চে রুক্মিণী বললেন, কম্পিটিশন নয়। বরং আমি যখন নার্ভাস হয়ে যেতাম কোয়েল আমাকে হেল্প করত। বলত, ভালো হচ্ছে, ভালো হচ্ছে।

দ্বিতীয় ছবিতে নায়িকা হিসেবে অনেকটা কনফিডেন্ট রুক্মিণী। তিনি জানালেন, ককপিট-এর বিষয় এতটাই আলাদা যে তা আরও বেশি কনফিডেন্স দিয়েছে।

ডেবিউ ছবিতে অভিনয় নিয়ে দেব টিপস দিতেন। প্রয়োজন হলে শাসনও করতেন। তবে ককপিট-এ নাকি দেব কোনো টিপস দেননি।

রুক্মিণী বলেন, আমি এ ছবিতে যা করেছি, নিজেই করেছি। কী করেছি জানি না, তবে সবটাই নিজে করেছি।