English Version
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১১:১৬

মা হচ্ছেন উর্মিলা

অনলাইন ডেস্ক
মা হচ্ছেন উর্মিলা

নব্বইয়ের দশকের আলোচিত বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকার। খোলামেলা উপস্থিতির মাধ্যমে কোটি তরুণের হৃদয়ে কাঁপন তুলেছিলেন তিনি। সেক্সসিম্বল ইমেজ থেকে পরে সিরিয়াস উর্মিলাকেও দেখা গেছে পর্দায়। এই দুই ক্ষেত্রেই দারুণভাবে সফল ছিলেন উর্মিলা।

তবে গত কয়েক বছর ধরেই পর্দায় তেমন একটা নেই এ অভিনেত্রী। সর্বশেষ ‘কর্জ’ ছবিতে ২০০৮ সালে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। এরপর কয়েকটি ছবিতে তাকে অতিথি চরিত্রে পাওয়া গিয়েছিল।

২০১৬ সালের মার্চে ব্যবসায়ী ও মডেল মহসীন আক্তার মীরকে বিয়ে করেন উর্মিলা। তবে এবার একটি সুখবর দিলেন এ অভিনেত্রী। আর তা হলো তিনি মা হতে চলেছেন। তবে তিনি এ খবরটি দিয়েছেন একটি ছবির মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে উর্মিলা একটি রোমান্টিক পোজ দিয়েছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে তার বেবিবাম্প।