English Version
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৩৫

পূজায় নিজ হাতে মজার মজার খাবার রাঁধব: মিম

অনলাইন ডেস্ক
পূজায় নিজ হাতে মজার মজার খাবার রাঁধব: মিম

বেশ সু সময় যাচ্ছে বিদ্যা সিনহা মিমের। বিশেষ করে এবারের পূজাটা দারুণ উপভোগ করছেন তিনি। এর একটা কারণও রয়েছে। সেটি হচ্ছে এবার পূজাতে তার অভিনীত সৃজিত মুখার্জির ‌‘ইয়াতি অভিযান’ ছবিটি মুক্তি পেয়েছে কলকাতায়। এছাড়াও বেশ কয়েকটি ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পূজা উপলক্ষে কী করছেন এ তারকা। সেটাই জানতে চাওয়া হয়েছিল তার কাছে। কিংবা আগের পূজার সঙ্গে এখনকার পূজার কোন পার্থক্য রয়েছে কী না। জানিয়েছেন তার উত্তর।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘আগে পূজা এলেই গ্রামের বাড়ি রাজশাহী চলে যেতাম। বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতাম। এখন শুটিংয়ের কারণে তা আর সম্ভব হয়ে ওঠে না। তাই প্রায় সময় মন খারাপ থাকে।

পূজার কেনাকাটা হয়েছে? এমন প্রশ্নে বিদ্যা সিনহা মিম বলেন, ব্যস্ততা থাকলেও এরই মধ্যে শপিংটা সেরে ফেলেছি। শাড়ি খুব প্রিয় আমার। সঙ্গে প্রিয় অনেক জিনিস তো কেনা হয়েছেই। সাদা রং খুব প্রিয়। পূজার এ ক’দনি বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াব। পাশাপাশি নিজ হাতে মজার মজার খাবার রাঁধব।’