English Version
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫১

জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন কারিনা

অনলাইন ডেস্ক
জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন কারিনা

বলিউড সেনসেশন ও পাতৌদির নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর ৩৬ পেরিয়ে ৩৭ এ পা দিয়েছেন গতকাল বৃহস্পতিবার। জন্মদিনে ভক্তরা অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কারিনা। বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, কারিনার ছবিসহ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাদের শুভেচ্ছায় ভাসছে কারিনা কাপুর। যদিও সামাজিক গণমাধ্যম ইনস্টাগ্রাম বা টুইটার কনোটাতেই বিচরণ নেই কারিনার।

পোশাক নকশাকারক মণীষ মালহোত্রা তাঁর নকশায় তৈরি করা একটি পোশাক পরিহিত অবস্থায় কারিনার ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ও কাছের বেবো (কারিনা কাপুরের ডাকনাম), ভালো থেক সবসময়।’ জন্মদিনে নিজের বড় বোনের শুভকামনাও পেয়েছেন কারিনা। বোনের সঙ্গে কারিনার ছোটবেলার ছবি ইন্সটাগ্রামে শেয়ার দিয়ে কারিশমা কাপুর লিখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট বোন এবং সবসময়ের সেরা বান্ধবী।’

কারিনার প্রিয় বন্ধুদের মধ্যে অন্যতম করন জোহর। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনিও। ইন্সটাগ্রামে ছবিসমেত শুভেচ্ছায় তিনি লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি তাকে, যাকে আমার সহোদরা হিসেবে পেতে ইচ্ছে করে। অনেক ভালোবাসি তোমায় বেবো।’ এ ছাড়া কারিনার সবচেয়ে কাছের বান্ধবী অমৃতা আরোরাও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কারিনাকে। ইন্সটাগ্রামে অমৃতার শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বেবো।’ বর্তমানে ‘ভিরে ডি ওয়েডিং’ চলচ্চিত্রের শুটিংয়ে দিল্লিতে ব্যস্ত সময় পার করছেন সদ্য ৩৭-এ পা দেওয়া কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘দিওয়ালির কিছুদিন আগেই আমাদের চলচ্চিত্রের দিল্লির অংশের কাজ শেষ হবে। তাই আমি এবারের দিওয়ালি আমার পরিবারে সঙ্গে কাটাব। কাজকে আমি প্রাধান্য দেই কিন্তু পরিবারও আমার কাছে গুরুত্বপূর্ণ।