English Version
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:২৫

কারিনার সেলফি নিয়ে ইন্টারনেট দুনিয়ায় তুলকালাম

অনলাইন ডেস্ক
কারিনার সেলফি নিয়ে ইন্টারনেট দুনিয়ায় তুলকালাম

বলিউড তারকা কারিনা কাপুর খান মা হওয়ার পর প্রথম একটি ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘ভিরে দ্য ওয়েডিং’। সম্প্রতি ছবির গানের নাচের অনুশীলনের ফাঁকে কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয় এবং সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়ায়।

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, কারিনা কাপুর নাচের শুটিংয়ের পর কোরিওগ্রাফার ও সেটের অন্য সদস্যদের সঙ্গে সেলফি তোলেন। গানের দৃশ্যে কারিনার পোশাক ও সজ্জার দায়িত্বে থাকবেন আবু জনি ও সন্দীপ খোসলা। ছবির প্রথম গানটির কোরিওগ্রাফি করছেন ফিরোজ খান।

নাচের অনুশীলন করার সময় কারিনা কাপুর ঢিলেঢালা নীল শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় ছিলেন। তাঁর চুল সুন্দরভাবে পনিটেল করা ছিল। এ ছাড়া তাঁর মুখে ছিল হাসি।

বর্তমানে দিল্লিতে ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির শুটিং চলছে। সম্প্রতি মুম্বাইতে কিছু সময় বিশ্রামে কাটিয়েছেন। ইদানীং নিয়মিত শুটিং সেটে আসছেন কারিনা।