English Version
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৪৫

অমিতাভের নির্দেশনায় তিন সুন্দরী

অনলাইন ডেস্ক
অমিতাভের নির্দেশনায় তিন সুন্দরী

<p>একই বিজ্ঞাপনে প্রথমবারের মতো দেখা যাবে জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন চৌধুরীকে। তারা তিনজনই &lsquo;লাক্স-চ্যানেল আই সুপারস্টার&rsquo;-এর শিরোপা জেতা তারকা। পরে লাক্সের বিজ্ঞাপনে আলাদা আলাদাভাবে কাজও করেছেন।<br /> তবে একই বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করছেন মম, মিম ও মেহজাবিন। এ বিজ্ঞাপনটিও লাক্সের। তাদের এক ফ্রেমে বন্দি করছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।<br /> এ বিষয়ে মম বলেন, &lsquo;অমিতাভ রেজার সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি। আর লাক্স অনেকদিন পর পর বিজ্ঞাপন করে আমাদের দেশে। আমারও খুবই ভালো লাগছে এই বিজ্ঞাপনে থাকতে পেরে। আর আমি তো সেই অর্থে মডেলিং করি না। তাই লাক্সের সঙ্গেই শুধু কাজটা করা হয়।

তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শনিবার শুরু হয়েছে বিজ্ঞাপনটির শুটিং, চলবে সোমবার পর্যন্ত। ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হন জাকিয়া বারী মম। পরের বছর একই মুকুট মাথায় পড়েন বিদ্যা সিনহা মিম। আর ২০০৯ সালে বিজয়ী হন মেহজাবিন।