English Version
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:১৫

দিনমজুর যেভাবে রাতারতি অভিনেত্রী

অনলাইন ডেস্ক
দিনমজুর যেভাবে রাতারতি অভিনেত্রী

দিনমজুর নারীর রাতারাতি অভিনেত্রী হওয়া শুধু চলচ্চিত্রে সম্ভব। তবে সম্প্রতি ভারতে বাস্তবে না হলেও স্মার্ট রেশন কার্ড বানানোর সময়ে ভুলবশত এক দিনমজুরের কার্ডে ছাপা হয়েছে এক জনপ্রিয় অভিনেত্রীর ছবি। ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর সালেম জেলার ওমালুর শহরে।

সংবাদ মাধ্যম জানিয়েছে ৪৩ বছরের সরোজা (৪৩) নামে এক নারী অন্যদের মতো নিজেও পিডিএস স্মার্টকার্ড ইস্যু করতে দিয়েছিলেন। কিন্তু কার্ড নিয়ে বাড়ি এসে চমকে যান তিনি। দেখেন তাতে নিজের ছবি নেই, ছাপা হয়েছে অভিনেত্রী কাজল আগারওয়ালের ছবি।

কীভাবে এমনটা ঘটল, তা বুঝতে পারছিলেন না তিনি। ছবি ভুল থাকায় রেশন দোকানের কর্তারা রেশন দিতে অস্বীকার করেন সরোজাকে। শুধু ছবি বিভ্রান্তিই নয়, পিডিএস স্মার্ট কার্ডে তার স্বামীর নামেও ভুল রয়েছে।

তবে সালেমের জেলা রেশন সরবরাহ দফতর এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। এক আধিকারিক জানিয়েছেন, ই-সেবা কেন্দ্রে গিয়ে নতুন স্মার্টকার্ড করতে হবে সরোজাকে। এমন বিড়ম্বনায় শুধু সরোজা একাই পড়েননি, অনেকের রেশনকার্ডেই এই ধরনের ভুল ধরা পড়েছে। সূত্র : এবেলা