English Version
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:০০

বিরতিহীন ভাবে টিভিতে দেখানো হবে ‘বড় ছেলে’

অনলাইন ডেস্ক
বিরতিহীন ভাবে টিভিতে দেখানো হবে ‘বড় ছেলে’

ঈদে প্রচারিত ‘বড় ছেলে’ নাটকটি জনপ্রিয়তা থেকে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আলোচনার বিষয়ে পরিণত হয়েছে নাটকটি। মধ্যবিত্ত পরিবারের প্রতি বড় ছেলের দায়িত্ববোধ নাটকটির মূল গল্প। সেটাকেই হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। 

নির্মাতাকে প্রশংসায় ভাসিয়েছেন দর্শকরা। অনেকে আবার টেলিভিশনে নাটকটি প্রচার করার দাবি করেন। দর্শকের সেই দাবি মেনে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

বৃহস্পতি, শুক্র ও শনিবার তিনদিন রাত ১১টায় বিরতিহীনভাবে নাটকটি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল নাইন।

এ বিষয়ে নির্মাতা আরিয়ান বলেন, ‘খবরটি প্রথম শুনি আমার মায়ের কাছ থেকে। টেলিভিশনে স্ক্রল নিউজ দেখে তিনি আমাকে জানান। এরপর প্রডিউসারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই। এটা আমার জন্য অনেক বড় আনন্দের’।