English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৫২

‘ভাইরাল ভাই’ দিয়ে ফিরছেন নায়লা নাঈম

অনলাইন ডেস্ক
‘ভাইরাল ভাই’ দিয়ে ফিরছেন নায়লা নাঈম

ফের নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে ভার্চুয়াল জগতের অন্যতম আলোচিত ও সমালোচিত তারকা নায়লা নাঈমকে। সম্প্রতি প্রিতম হাসানের ‘ভাইরাল ভাই’ নামের নতুন একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

জানা গেছে, কল্যাণপুরে অভিনেতা ডিপজলের ওয়্যারহাউজে হাস্যরসাত্মক এ মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। চলতি মাসেই এটি ইউটিউবে প্রকাশ হবে ‘ভাইরাল ভাই’।  

এদিকে নায়লা নাঈম বর্তমানে ব্যস্ত রয়েছেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট নিয়ে। এছাড়াও শর্টফিল্ম ও ওয়েব সিরিজ নিয়েও ব্যস্ত তিনি।