English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৪৬

সলমন খানের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে চাইলেন মৌনি রায়!

অনলাইন ডেস্ক
সলমন খানের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে চাইলেন মৌনি রায়!

বাকি মাত্র আর কয়েকটা দিন। ১ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস । এবার বিগ বস সিজন ১১ । ৩ মাসের জন্য দর্শকদের টিভির সামনে আটকে রেখে দেয় এই রিয়্যালিটি শো । এবারের বিগ বসের থিম প্রতিবেশি। আর এই প্রতিবেশি নিয়েই মজাদার প্রোমো দেখা যাচ্ছে। সম্প্রতি কালার্স চ্যানেলের সিইও রাজ নায়েক টুইটারে বিগ বস সিজন ১১ -র একটি প্রোমো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মৌনি রায় সলমন খানের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে চাইছেন। কী হল তার পর? নিজেই দেখে নিন প্রোমোটি।