English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:১৩

বিয়ের আগে প্রেগন্যান্ট, যা বললেন রিয়া

অনলাইন ডেস্ক
বিয়ের আগে প্রেগন্যান্ট, যা বললেন রিয়া

বিয়ের আগে কি সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন তিনি? গত ১৬ই অগস্ট বিয়ে করেছেন অভিনেত্রী রিয়া সেন। সে খবর সামনে আসার পরই এই গুঞ্জন শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন রিয়া স্বয়ং।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ধরনের গুজব আশা করেছিলাম। তবে এটা কেবলই গুজব। বিয়ের আগে আমি প্রেগন্যান্ট হইনি।’

গত মাসে পুনেতে বয়ফ্রেন্ড শিবম তিওয়ারির সঙ্গে গাঁটছাড়া বেঁধেছেন রিয়া। চলতি বছর ফেব্রুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে নাকি শিবমের সঙ্গে রিয়ার আলাপ হয়। সেখান থেকে বন্ধুত্ব। দিদি রাইমার সঙ্গেও শিবমের আলাপ করিয়ে দেন রিয়া। তার কথায়, বিয়ের সিদ্ধান্তটা আমরা হঠাৎ করেই নিয়েছিলাম।