English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০৮:৪৫

আলিয়ার সত্যিকারের ভালোবাসা

অনলাইন ডেস্ক
আলিয়ার সত্যিকারের ভালোবাসা

বর্তমান সময়ের ব্যস্ততম বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার হাতে রয়েছে একাধিক সিনেমা। এখন রাজি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

এদিকে ব্যক্তিগত জীবনে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়া ভাটের ব্রেকআপের গুঞ্জন চাউর হয়েছে। এ অভিনেত্রীকে ছেড়ে নাকি জ্যাকলিনের প্রেমে মজেছেন সিদ্ধার্থ। এমন গুঞ্জনের মাঝে নিজের সত্যিকারের ভালোবাসার নাম জানালেন আলিয়া। তিনি জানান, এডওয়ার্ড তার সত্যিকারের ভালোবাসা।

পাঠক হয়তো ভাবছেন, সিদ্ধার্থের সঙ্গে ব্রেকআপ হতে না হতেই নতুন কারো প্রেমে মজেছেন আলিয়া। না, এডওয়ার্ড আসলে এ অভিনেত্রীর বিড়ালের নাম। নিজের ২৪তম জন্মদিনে উপহার পেয়েছেন তিনি। আর এ বিড়ালই নাকি তার প্রকৃত ভালোবাসা।

রাজি সিনেমার শুটিংয়ের জন্য অনেকদিন বাড়ি থেকে দূরে রয়েছেন আলিয়া। এ সময় তার প্রিয় পোষা প্রাণীটির শূন্যতা অনুভব করেছেন তিনি। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে আলিয়া বলেন, ‘সিনেমার শুটিং শেষ করে সেপ্টেম্বরের শেষে মুম্বাই ফিরব। হয়তো বিশ্বাস করবেন না, এর মধ্যে শুধুমাত্র এডওয়ার্ডের সঙ্গে দেখা করতে আমি মুম্বাই আসব, যেন সে আমাকে ভুলে না যায়। পাতিয়ালাতে শুটিং শেষ করে কাশ্মীরে যাওয়ার আগে দুইদিন সময় পাব।

এ সময় মুম্বাইয়ে যাব এবং আমার বিড়ালের সঙ্গে কিছু সময় কাটিয়ে পরদিন কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হবো।’ আলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো খেয়াল করলে দেখা যায়, সেগুলো বিড়ালের ছবিতে ভরপুর। পোষা প্রাণীটির সঙ্গে তার বন্ধন প্রসঙ্গে আলিয়া বলেন, ‘এটি সত্যিকারের এবং আমার একমাত্র ভালোবাসা। আমি এটিকে বলব- দৃঢ় বন্ধন।’