English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০৮:২৮

এবার দিলীপ কুমারকে দেখতে গেলেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
এবার দিলীপ কুমারকে দেখতে গেলেন প্রিয়াঙ্কা

কিছুদিন আগেই অসুস্থ দিলীপ কুমারকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন শাহরুখ খান। দু’প্রজন্মের দেবদাসকে এক ফ্রেমে পেয়ে আপ্লুত ছিলেন তাদের ভক্তরা। এবার তার সঙ্গে দেখা করতে মুম্বাইতে দিলীপ ও সায়রা বানুর বাড়িতে উপস্থিত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, প্রিয়াঙ্কার এখন পায়ের তলায় সর্ষে। আজ ভারত তো কাল আমেরিকা। হলিউড বলিউডে নিজের একাধিক ছবি নিয়ে তিনি ব্যস্ত। পাশাপাশি এখন তিনি প্রযোজনা করছেন আঞ্চলিক ছবি। সব মিলিয়ে এই মুহূর্তে তাকে ভারতের ব্যস্ততম অভিনেত্রী বললে ভুল হবে না। তারই মাঝে ব্যক্তিগত কাজ, দেখা সাক্ষাতের জন্য সময় বের করে নিচ্ছেন তিনি। সেই রকমই কিছুটা সময় হাতে নিয়ে সোমবার তিনি গিয়েছিলেন দিলীপ কুমারের বাড়ি। বেশ কিছুক্ষণ ছিলেন সেখানে। কথা বললেন অভিনেতা ও তার স্ত্রীর সঙ্গে। সেই বিশেষ মুহূর্তের ছবি টুইট করেন দিলীপ কুমার নিজেই। প্রিয়াঙ্কা নিজেও অবশ্য পরে সে ছবি শেয়ার করেন এবং জানান আগের থেকে বেশ ভালো আছেন দিলীপ কুমার। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই বর্ষীয়ান অভিনেতা।