English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৩৫

অন্তঃসত্ত্বা অবস্থায় সম্পূর্ণ নগ্ন হলেন কেন সেলিনা জেটলি?

অনলাইন ডেস্ক
অন্তঃসত্ত্বা অবস্থায় সম্পূর্ণ নগ্ন হলেন কেন সেলিনা জেটলি?

সিনেমায় তেমন নাম কামাতে পারেন নি সেলিনা জেটলি। তাই বিয়ে করে সংসারে থিতু হয়েছেন। যমজ সন্তানের মা তিনি। সম্প্রতি আবারও নাকি যমজ সন্তান আসছে তাদের সংসারে। কিন্তু এই অন্তঃসত্ত্বা অবস্থায় সম্পূর্ণ নগ্ন হয়ে ছবি পোস্ট করলেন কেন নায়িকা?

অন্তঃসত্ত্বা পেট নিয়ে সাহস দেখালেন সেলিনা জেটলি। বাথটবে শুয়ে নগ্ন হয়ে গর্ভকালীন ছবি শেয়ার করলেন তিনি।

সেলিনা বলেন, ‘প্রেগন্যান্সির সময় মেয়েদের শরীর নিয়ে নেতিবাচক ভাবনা যাতে বন্ধ হয় সে কারণেই এই ছবিটা শেয়ার করলাম। মেয়েরা যাতে কোনওভাবেই লজ্জা না পায়, সে বার্তাই দিতে চেয়েছি। মাতৃত্ব আমাকে পরিপূর্ণ করেছে, ধৈর্য ধরতে শিখিয়েছে। আর হ্যাঁ আরও বেশি সেক্সি করেছে।’