English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৪৭

ঈদে সোহানের ৭ ভিডিও

নিজস্ব প্রতিবেদক
ঈদে সোহানের ৭ ভিডিও

 

 

 

প্রতিভাবান গীতিকার ও নির্মাতা তালহা বিন পারভেজ সোহানের এবারো ঈদ উপলক্ষে নির্মিত ৭টি মিউজিক ভিডিও সহ তার লিখা দুটি একক গান প্রকাশ পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলার মনোরম লোকেশান গুলিতে চিত্রায়িত মিউজিক ভিডিও গুলি তার প্রযোজনা প্রতিষ্ঠান ফেইনেন্ট ক্রিয়েশন প্রযোজনা করেছে। মিউজিক ভিডিও গুলি হলো- ওসমান সজীবের 'কত বছর পরে', মাসুদ অপুর 'লাশ' ও 'কবিতার খাতা', ইমতিয়াজ শৌভের 'ভুলে মায়া', সেনার 'বৃষ্টি ভেজা' ও 'নিস্পলক রিপ্রাইজ', তাসনুভের 'অনুভব'।

সেনা ও ওসমান সজীবের গাওয়া তার লিখা 'নিস্পলক ২.০' ও 'মায়া' শিরোনামের আরো দুটি গান লিরিক্যাল ভিডিও আকারে বাজারে এসেছে। এ প্রসংগে তিনি জানান, গত দুমাসে যত্ন করে কাজগুলো প্রচারের উদ্দেশ্যে দিনরাত খেটে দর্শক শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে, গানগুলোর শ্রোতাপ্রিয়তার পাশাপাশি ভিজ্যুয়ালি যেন চোখের আরাম দেয়, সেই চেষ্টাটাই করে গেছেন তিনি, বাকিটা ভক্তশ্রোতাদর্শকদের ফিডব্যাকই বলে দেবে কেমন হয়েছে কাজগুলো।