English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫৫

ফেসবুকে ভেরিফায়েড পূর্ণিমা

অনলাইন ডেস্ক
ফেসবুকে ভেরিফায়েড পূর্ণিমা

ভেরিফায়েড করা হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ফেসবুক পেজ। সোমবার পূর্ণিমা নিজেই একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দিয়েছেন।

পূর্ণিমা তার নামে খোলা অন্যসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ অনুসরণ না করারও অনুরোধ করেছেন।   মাস দেড়েক আগে পূর্ণিমা ফেসবুকের সঙ্গে যুক্ত হন। অভিনয়শিল্পী বিভাগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেসবুক সদর দপ্তর থেকে সোমবার তার পেজ ভেরিফায়েড করা হয়।

শুরু থেকেই তরুণ অভিনয়শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেই কিছুটা পিছিয়ে ছিলেন সিনিয়ররা। এবার তারাও পুরোদমে সরব হচ্ছেন। সম্প্রতি অফিশিয়াল ফ্যান পেজ খুলেছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ।