ঈদের ৭ দিন ব্যাপী চলবে যত চলচ্চিত্র
ঈদ মানেই আনন্দ, তার উপর কোরবানি ঈদ মানে ছেলে-বুড়ো সবার কাছেই দুগুন আনন্দ গরু ছাগল নিয়ে। পরিবারের সাথে, বাড়িতে ছুটি কাটয়ে কদিন স্বস্তির আমেজ। যার মাঝে বিনোদনের জায়াগায়টা বেশ বড়। কাজে শেষে, খাবার খেয়ে টিভি ছেড়ে বিভিন্ন ঈদের অনুষ্ঠান দেখে সবাই। আর তাই এই ঈদে দেহসের বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো জনপ্রিয় সব সিনেমার সম্ভার রেখেছে।
জেনে নিন সিনেমাগুলির নাম ও সময় এবং কোন চ্যানেলে দেখানো হবে-
চ্যানেল আই
ঈদের দিন
‘শেষ কথা’ ছবিটি পরিচালনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। এতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আইরিন, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। ছবিটির প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে।
ঈদের দ্বিতীয় দিন
চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’। পূর্ণিমা অভিনীত ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। এ ছবিতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
ঈদের তৃতীয় দিন
চলচ্চিত্র ‘পরবাসিনী’। বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক ছবিটির চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন স্বপন আহমেদ। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিথ মজুমদার, মামনুন হাসান ইমন, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিহা, উর্বশী রাউটেলা, সোহেল খান, অপ্সরা আলী, চাষী আলম প্রমুখ। প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
ঈদের চতুর্থ দিন
চলচ্চিত্র ‘কার্তুজ’। বাপ্পারাজ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, সম্রাট, নিপূণ, বাপ্পারাজ প্রমুখ। প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
ঈদের পঞ্চম দিন
চলচ্চিত্র ‘অচেনা হূদয়’ পরিচালনা করেছেন এস আই খান। এ ছবিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, ইমনসহ অনেকে।
এটিএন বাংলা
ঈদের দিন
সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’। ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে অভিনয় করেছেন শাকিব, পূর্ণিমা, রাজ্জাক, ববিতা, সুচরিতা, মিশা সওদাগর।
ঈদের ২য় দিন
সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্রেমিক নাম্বার ওয়ান’। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। এতে অভিনয় করেছেন শাকিব, অপু বিশ্বাস, মিসা সওদাগর প্রমুখ।
ঈদের ৩য় দিন
সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘ওয়ার্নিং’। ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। ছবিটিতে অভিনয় করেছেন মাহিমা মাহী, আরেফিন শুভ, রুবেল, বিপাশা কবীর, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের ৪র্থ দিন
বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘এক টাকার দেনমোহর’। ছবিটি পরিচালনা করেছেন এম বি মানিক। এতে অভিনয় করেছেন শাকিব, অপু, সোহেল রানা, উজ্জ্বল, সুচরিতা প্রমুখ।
ঈদের ৫ম দিন
সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘সিটি টেরর’। এটি পরিচালনা করেছেন এমএ রহিম।
এশিয়ান টিভি
ঈদের দিন
সকাল ১১টায় প্রচার হবে চলচ্চিত্র ‘এক বুক জ্বালা’। এতে অভিনয় করেছেন ফেরদৌস, শাকিব খান ও মৌসুমী। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘আমার জান আমার প্রাণ’। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগরসহ আরো অনেকে।
২য় দিন
সকাল ১১টা প্রচার হবে চলচ্চিত্র ‘হিটম্যান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘সুইট হার্ট’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন বাপ্পী, বিদ্যা সিনহা মিম, রিয়াজসহ অনেকে।
৩য় দিন
সকাল ১১টায় প্রচার হবে সিনেমা ‘জন্ম তোমার জন্য’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে সিনেমা ‘বস নাম্বার ওয়ান’। মোহাম্মদ হোসেইন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, শাহারা, নিপূণ, মিশা সওদাগরসহ অনেকে।
৪র্থ দিন
সকাল ১১টায় প্রচার হবে সিনেমা ‘বিয়ে বাড়ি’। অভিনয়ে রাজ্জাক, ববিতা, শাকিব খান, রুমানা প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে সিনেমা ‘হিরো দ্য সুপার স্টার’। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, ববি, অপু বিশ্বাস, মিশা সওদাগরসহ অনেকে।
বাংলাভিশন
ঈদের দিন
‘জান আমার জান’ অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, আবুল হায়াত প্রমুখ। প্রচার হবে ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিট।
ঈদের ২য়
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি প্রচারিত হবে ঈদের ২য় দিন সকাল ১০টা ১০ মিনিট। অভিনয়ে রাজ্জাক, শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ প্রমুখ।
ঈদের ৩য় দিন
তোমাকে বউ বানাবো অভিনয়ে শাকিব খান, শাবনূর, খলিল প্রমুখ। প্রচার সময় ঈদের ৩য় দিন সকাল ১০টা ১০ মিনিট।
ঈদের ৪র্থ দিন
এইতো প্রেম অভিনয়ে শাকিব খান, বিন্দু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রচার সময় সকাল ১০টা ১০ মিনিট।
আরটিভি
ঈদের আগের দিন
১২ টা ১০ মিনিট সিনেমা ‘সেরা নায়ক’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। ৮ টা ৪০ মিনিট চলচ্চিত্র ‘আয়নাবাজি’। পরিচালনায় অমিতাভ রেজা চৌধুরী, অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাবিলা, লত্ফর রহমান জর্জ, পার্থ বড়ুয়া, আরেফিন শুভ প্রমুখ।
ঈদের দিন
১০টা ৪০ মিনিট চলচ্চিত্র ‘আজব প্রেম’। অভিনয়ে বাপ্পি চৌধুরী, আঁচল প্রমুখ। ২টা ১৫ মিনিট সিনেমা ‘একবার বলো ভালোবাসি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।


