English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:২১

এবার সালমানের সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন?

অনলাইন ডেস্ক
এবার সালমানের সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন?

সালমান খানের সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন?  'রেস থ্রি'-তেই সালমানের সঙ্গে বিগ বি-এর অভিনয় করার কথা রয়েছে বলে শোনা যাচ্ছে।

এ বিষয়ে অমিতাভ বচ্চন বলেন, রেস থ্রি-এর জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। নির্মাতারা তাঁর কাছে এসেছিলেন। কিন্তু, গল্প তিনি শোনেননি এখনো, তাই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিগ বি। প্রসঙ্গত, জ্যাকলিন ফারনানডেজ এবং সালমান খানকেই রেস থ্রি-তে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া রাই-এর সঙ্গে ব্রেক আপের পর সালমান খানের মুখ দেখা প্রায় বন্ধ করে দেন বচ্চন পরিবার। ভাইজানের প্রাক্তনরা সব তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চললেও ঐশ্বরিয়া কিন্তু খান বাড়ির ছায়া মাড়ান না। কিন্তু, সেই ধারা ভেঙে এবার রেস থ্রি-এর জন্য সালমানের বিপরীতে এবার অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হল বহু বচ্চনের শ্বশুরমশাইকে। সূত্র: ইন্টারনেট