ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ফ্যানের মোবাইল ফোন ভাঙলেন সালমান খান!
আর যাই করুন, জীবনে সালমান খানের কাছে শো-অফ করতে যাবেন না। যদি করেন, আপনার দশাও সেই ফোনওয়ালা ভদ্রলোকের মতো হবে!
কয়েক দিন আগে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষে সালমান খান বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। এমন সময় এক ভক্ত এসে পড়েন। সাধারণত ভক্তদের কী বক্তব্য থাকে? সেলফি, অটোগ্রাফ বা দু-চার লাইন কথা বলা, কিন্তু এই ব্যক্তিটি এসবের কোনোটিই না করে সালমানকে নিজের মোবাইল ফোনটা দেখিয়ে ফোনের গুণাবলী বলতে শুরু করেন। বলতে থাকেন, ফোনটা নাকি আনব্রেকেবল- অর্থাৎ হাজার চেষ্টাতেও ভাঙবে না। প্রথমে দু-একবার সালমান হাসিমুখে কথাটা শুনে ফিরে গিয়েছিলেন গল্পগুজবে। কিন্তু ভক্তও নাছোড়বান্দা। সালমানকে ভালো করে ফোনের মাহাত্ম্য না বুঝিয়ে তিনি নড়বেন না! অগত্যা ভাইজান দেখা দিলেন স্বমহিমায়।
সালমান খান প্রথমেই ফোনটি কেড়ে নিয়ে আছড়ে ফেললেন মাটিতে। আনব্রেকেবল ফোন বলে প্রথমবার ভাঙল না। আবার আছাড়, আবার ভাঙল না।
ততক্ষণে চারদিকে লোক জমা হয়ে গিয়েছে। চিৎকার করে তারা উৎসাহ দিচ্ছে নায়ককে। জেদ চেপে গিয়েছে সালমানেরও। সেই রাগের সামনে যত বড় আনব্রেকেবল ফোনই হোক, টেকে কখনও? ভাঙতেই হলো তাকে। এরপর সালমান ভাঙা ফোনের টুকরোগুলো কুড়িয়ে মালিকের হাতে দিলেন।
মুচকি হেসে তিনি বললেন, 'আনব্রেকেবল ফোন?' সেই ব্যক্তিটির অবস্থা তখন বলাই বাহুল্য!
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


