English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৫৮

আমি প্রেম করি না : জায়েদ খান

অনলাইন ডেস্ক
আমি প্রেম করি না : জায়েদ খান

আমি কোনো প্রেম করি না, মানে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। এমনটাই জানালেন চিত্রনায়ক জায়েদ খান। বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ঈদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানান জায়েদ খান। এ সময় জায়েদ খানের সাথে উপস্থিত ছিলেন অভিনেত্রী পরীমনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লাক্স তারকা বাঁধন।

বাঁধন সরাসরি পরীমনি ও জায়েদকে প্রশ্ন করেন প্রেম করেন কি না। পরীমনি প্রেমের বিষয়টি সরাসরি স্বীকার করে নেন। কিন্তু জায়েদ খান প্রেম না করার কথা বললেও একেক সময় একেক রকম কথা বলতে শুরু করেন। পরে বলেন, 'আমি কোনো ফিক্সড প্রেম করি না। ' এ সময় বাঁধন ও পরীমনি দুজনই জায়েদকে চেপে ধরেন।

তারা বলতে থাকেন 'ফিক্সড প্রেম করেন না মানে? মানে কি কয়টা প্রেম করেন তাহলে আপনি?' এ সময় জায়েদ ফের বলতে থাকেন, 'আরে ও রকম সিরিয়াস না।

' এবার পরীমনি বলেন, 'তার মানে সবার সাথে এমনি এমনি প্রেম?' এসবই হচ্ছিল মজার ছলে, টেলিভিশনের ওই আড্ডায়। শেষ পর্যন্ত জায়েদ খান বাঁধনের প্রশ্নের স্পষ্ট জবাব দেন, 'আগে প্রেমিকা ছিল, প্রেম ছিল। কিন্তু এখন নেই। ' তবে বাঁধন ছেড়ে দেওয়ার মানুষ নন। তিনি জায়েদকে বলেন, 'আপনি তাহলে খুবই ছ্যাক খান বুঝি?' এ সময় তিনজনই হেসে ওঠেন।