English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:৩১

রাম রহিমকে গ্রেপ্তারে খুশি শাহরুখ

অনলাইন ডেস্ক
রাম রহিমকে গ্রেপ্তারে খুশি শাহরুখ

গোটা ভারতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘বাবা’ গুরমিত রাম রহিম সিং। সম্প্রতি জোড়া ধর্ষণ মামলায় ২০ বছর জেল হয়েছে তার। গুরমিতকে নিয়ে মন্তব্য করেছেন অনেক বলিউড তারকা। এবার মুখ খুললেন শাহরুখ খান।

খুব শীঘ্রই ভারতীয় টেলিভিশনে কামব্যাক করছেন শাহরুখ খান। জনপ্রিয় টক শো টেড টকস: নয়ি সোচ- এর নতুন সিজনের সঞ্চালনা করবেন কিং খান। ইদানিং সেই অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ। এরই মধ্যে প্রথম পর্বের শুটিংও নাকি শেষ করে ফেলেছেন তিনি। এপিসোডের শুটিং চলাকালীনই নাকি ‘বাবা’কে নিয়ে নিজের মনের কথা বলেছেন বলিউড বাদশা।

মিড ডে’র খবর অনুযায়ী, শাহরুখ নাকি বলেছেন, ‘পরিচালক অনুষ্ঠানের এই অংশ হয়তো পছন্দ করবেন না, কিন্তু রাম রহিম সিং জেলে যাওয়ায় আমি খুব খুশি।’

এপিসোডের শুটিংয়ে রাম রহিমকে নিয়ে মন্তব্য অনুষ্ঠান কর্তৃপক্ষের মোটেই ভাল লাগেনি। যার জেরে ওই অংশটি বাদ দিয়ে সম্প্রচারের কথাই ভাবছেন তারা। যদিও এ নিয়ে সরাসরি কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

গত ২৮ আগস্ট স্বঘোষিত ধর্মগুরু ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে জোড়া ধর্ষণ মামলায় ২০ বছরের সাজা শুনিয়েছে আদালত।