English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:২১

পরীমনি এফডিসিতে গরু কোরবানি দেন কেন?

অনলাইন ডেস্ক
পরীমনি এফডিসিতে গরু কোরবানি দেন কেন?

বিএফডিসির শিল্পী সমিতিসহ অনেকগুলো সংগঠনের সদস্যরাই আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে পারেন না। তাই বলে কী তারা কোরবানির মাংস খাওয়া থেকে বঞ্চিত হবেন? না হবেন না। তাদের কথা ভেবেই চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি এবার ঈদে দুটি গরু কোরবানি দেবেন এফডিসিতে। জানা যায় এরই মধ্যে দুটি গরু কিনেছন তিনি। ঈদের দিন নিজে উপস্থিত থেকে কোরবানি তদারকি করে মাংস বিতরণ করবেন এই অভিনেত্রী। শুধুমাত্র সুবিধা বঞ্চিত শিল্পী কলাকুশলিদের কথা ভেবেই গত বছর থেকে এফডিসিতে গরু কোরবানি দিচ্ছেন পরী।  

গত ঈদেও এফডিসিতে একটি গরু কোরবানি দিয়েছিলেন পরী। আগামী বছরগুলোতেও এই অভিনেত্রী এর ধারাবাহিকতা রক্ষা করতে চান। পরীর এমন উদ্যোগকে চলচ্চিত্র পরিবারের অনেকেই সাধুবাদ জানিয়েছেন।